• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্যাতিত সাংবাদিকদের তালিকা করছে সরকার: তথ্যমন্ত্রী

পাবনা প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দেড় মাস। প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে অতীতে নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীদের একটি তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতন ফ্যাসিবাদী শাসনের একটি অংশ ছিল। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই শাসনব্যবস্থা উৎখাত করা হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করতে এসব অপরাধ চিহ্নিত করা প্রয়োজন। এ লক্ষ্যে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

অনুষ্ঠানে পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে হবে আধুনিক স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
কক্সবাজারে হবে আধুনিক স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
জঙ্গি সন্দেহে ‘ইসকনবিরোধী’ শিশু আটক
জঙ্গি সন্দেহে ‘ইসকনবিরোধী’ শিশু আটক
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি