• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গাজীপুরে র‍্যাবের অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পি.এম.
র‍্যাবের চেকপোস্টে আটক প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় ৯৩ বোতল বিদেশি মদ-ছবি-ভিওডি বাংলা

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদ ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গাজীপুরের দিকে আনা হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চেকপোস্ট বসায় র‍্যাব। বিশেষ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

রাত ১১টা ৫০ মিনিটের দিকে সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের অংশে রাখা চারটি প্লাস্টিকের বস্তা থেকে সুকৌশলে লুকানো ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ৬৯.৭৫ লিটার।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা প্রাইভেটকারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার