• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্যাবের সভাপতি সফিকুজ্জামান, সম্পাদক হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পি.এম.
সেগুনবাগিচা কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়-ছবি-ভিওডি বাংলা

সাবেক সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এবং অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

শনিবার (৪ এপ্রিল) সংগঠনের সেগুনবাগিচা কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।  নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আকবর হোসেন ও জনাব মোস্তাক আহাম্মদ। 

অন্যান্য পদের মধ্যে- জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহাঃ শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী এবং  নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, এম এ কাদের মন্ডল ও বাহাদুর সাজেদা আক্তার।  এই নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। 

নবনির্বাচিত সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান উপস্থিত ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ হওয়া সব শিল্প-কারখানা চালু হবে: অর্থমন্ত্রী
বন্ধ হওয়া সব শিল্প-কারখানা চালু হবে: অর্থমন্ত্রী
মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তেলিয়াপাড়া বৈঠক
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তেলিয়াপাড়া বৈঠক
দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, আসছে সমাধান
দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, আসছে সমাধান