• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

শেষ মুহূর্তের গোলে রিয়ালের হার, শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

মায়োর্কার বিপক্ষে আগের দুই দেখায় পিছিয়ে পড়েও জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শনিবারের ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। শুরুতে গোল হজমের পর শেষ দিকে সমতায় ফিরলেও ইনজুরি সময়ের গোলে ২-১ ব্যবধানে হারতে হয় মাদ্রিদ ক্লাবকে।

এই পরাজয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা এগিয়ে আছে পয়েন্ট ব্যবধানে। রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতলে ব্যবধান আরও বাড়াতে পারবে তারা। ৩০ ম্যাচে পঞ্চম হারে রিয়ালের পয়েন্ট ৬৯। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। মায়োর্কা ৩১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের কাছাকাছি থেকে উঠে ১৭ নম্বরে অবস্থান করছে।

ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল রিয়ালেরই। তারা ৬০ শতাংশের বেশি সময় বল নিয়ন্ত্রণে রাখে এবং লক্ষ্যে ছয়টি শট নেয়। তবে একটিতে সফল হলেও বাকি প্রচেষ্টাগুলো ঠেকিয়ে দেন মায়োর্কার গোলরক্ষক লিও রোমান। অন্যদিকে লক্ষ্যে নেওয়া দুটি শট থেকেই দুটি গোল পায় মায়োর্কা।

বিরতির চার মিনিট আগে গোল করে দলকে এগিয়ে নেন মানু মোরলানেস। পাবলো মাফেওর ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন তিনি। এর আগে রিয়ালের কিলিয়ান এমবাপে ও আর্দা গুলার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণের গতি বাড়ায়। বদলি হিসেবে মাঠে নেমে চেষ্টা চালান ভিনিসিয়ুস জুনিয়র। পরে কর্নার থেকে আসা বল হেড করে ম্যাচে সমতা ফেরান এদার মিলিতাও।

তবে শেষ রক্ষা হয়নি রিয়ালের। ইনজুরি সময়ের শুরুতেই গোল করে মায়োর্কাকে জয় এনে দেন ভেদাত মুরিকি। সতীর্থের বাড়ানো বল থেকে বক্সের ভেতর থেকে জালে জড়িয়ে দেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার