• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার পল্টন থানায় দায়েরকৃত মানবপাচার ও অর্থ আত্মসাৎ মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান জানান, দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তিনি ৪ দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, “আসামিকে অতি সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলেও ৬ দিনের রিমান্ডে মালয়েশিয়ায় ২০২২-২০২৪ সালে কতজন কর্মী পাঠানো হয়েছে, এজেন্সির কার্যক্রম, এফডব্লিউসিএসএম-এর অপারেশনাল তথ্য, কতজন যাত্রী ফেরত এসেছে, মেডিকেল ফি বাবদ কত টাকা গ্রহণ করা হয়েছে এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত নথিপত্র সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”

মাসুদ উদ্দিন চৌধুরীকে আগেও কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। ২৪ মার্চ ৫ দিনের এবং ২৯ মার্চ ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

মামলাটি গত ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় দায়ের করা হয়। অভিযোগকারি আলতাব খান, যিনি আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী, মামলায় সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি বেনজীর আহমেদ এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রুহুল আমীন স্বপনসহ ১০৩ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়, জনশক্তি রপ্তানিতে ২ হাজারের বেশি রিক্রুটিং এজেন্ট থাকলেও আসামিরা একটি ‘মাফিয়া সিন্ডিকেট’ গঠন করে ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সরকারি দায়িত্বে থাকা অবস্থায় তার ছেলেকে এই সিন্ডিকেটে যুক্ত করেছেন। সাবেক মন্ত্রী ইমরান আহমেদ তার স্ত্রীর বড় ভাইয়ের ছেলেকে অনুমোদন দিয়ে ‘প্রবাসী’ নামের অ্যাপস চালু করেছেন এবং চক্রকে সহায়তা করেছেন।

সংগঠিতভাবে তারা বাদীর সরলতাকে কাজে লাগিয়ে ৮৪১ জন কর্মীর প্রত্যেকের কাছ থেকে দেড় লাখ টাকা করে মোট ১২ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকা আদায় করেছেন। এছাড়া অন্যান্য ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করে তা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের