• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পাগলা কুকুরের তাণ্ডবে ২৫ জন হাসপাতালে

বরগুনা প্রতিনিধি    ৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা এলাকায় একটি সাদা-কালো রঙের পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে। মাত্র চার ঘণ্টার ব্যবধানে কুকুরটি ২৫ জনকে কামড়ে জখম করায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে সদর ইউনিয়ন থেকে কুকুরের কামড়ে আহত অনেক রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পদ্মা এলাকার বাসিন্দা হিরু জমাদ্দার জানান, তাদের বাড়ির এক পরিবারের তিনজনকে কামড়ে কুকুরটি হাড়িটানার দিকে চলে যায়।

অন্যদিকে, হাড়িটানা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন বলেন, তার চাচা আবুল কালামকে কামড়ে কুকুরটি আহত করেছে। পাগলা কুকুরটি কামড়ে তার চাচার গালের মাংস ছিঁড়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশালে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী