• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আহত ৫

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ এ.এম.
ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসদরের চিরাং মোড় শান্তিবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (৪ এপ্রিল) এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তাপস ব্যানার্জীর বসতবাড়ির একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। 

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া, টিভি মেকানিক সজল, সাংবাদিক সালমান আহম্মদ, গণঅধিকার পরিষদের নেতা রুহি কে রনি এবং ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হকসহ অন্তত ৫-৬ জন আহত হন। 

আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এতে ভাড়াটিয়া পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম গণমাধ্যমে জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি ময়মনসিংহে অবস্থান করছিলেন। পরে সংশ্লিষ্টদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে।

ভিওডি বাংলা/মো: হুমায়ুন কবির/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী