• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীপুরে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসনের উদ্যোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০৮:০৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে সরকার কর্তৃক বরাদ্দকৃত ডিজেল, পেট্রোল ও অকটেন সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিলিং স্টেশনের মালিক, ডিলার ও কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরীপুর অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা এবং সাংবাদিক কামাল উদ্দিন। এছাড়াও ফিলিং স্টেশনের মালিক, ডিলার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জ্বালানি তেল সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো—
১. ট্যাগ অফিসারের উপস্থিতিতে দিনের বেলায় জ্বালানি তেল বিক্রয় করতে হবে।
২. জ্বালানি বিক্রয়ের আগে ট্যাগ অফিসার ইনভয়েজ দেখে জ্বালানি তেল বুঝে নেবেন।
৩. ফিলিং স্টেশনে সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হবে।
৪. উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বিক কার্যক্রম হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত শেয়ার করতে হবে।

সভায় বক্তারা বলেন, সরকার নির্ধারিত জ্বালানি তেল যেন সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে যায় এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা বলেন, প্রশাসনের তদারকির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/মোঃ হুমায়ুন কবির/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫