• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিমুল বিশ্বাস

আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন

পাবনা প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এ.এম.
আব্দুল মজিদ দুদু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তব্য দেন পাবনা সদর আসনের সাংসদ শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: ভিওডি বাংলা
আব্দুল মজিদ দুদু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তব্য দেন পাবনা সদর আসনের সাংসদ শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: ভিওডি বাংলা

পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার লেখনি পাবনার মানুষের কল্যাণে দিক-নির্দেশনা দিয়েছেন। তথ্য উপাত্ত এবং সত্যতা ছিল তার সংবাদের মূল ভিত্তি ছিল। তার ব্যক্তিগত চিন্তা চেতনা কখনও তার সংবাদে প্রতিফলন ঘটাননি।

শনিবার (৪ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, প্রথিতযশা সাংবাদিক আব্দুল মজিদ দুদু'র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, দ্য ডেইলী অবজারভার প্রতিনিধি নরেশ মধু, একুশে টেলিভিশন ও মানবজমিন এর স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দ্য ডেইলী নিউএজ'র প্রতিনিধি মাহফুজ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক মাজহার ইসলাম, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত আব্দুল মজিদ দুদুর রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে আব্দুল মজিদ দুদূর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫