• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে হলে সকল সম্প্রদায়, ধর্ম ও বর্ণের মানুষকে একত্রিত হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

রোববার (৫ এপ্রিল) বিকেলে কাকরাইল আর্চবিশপস হাউজে ইউনাইটেড ফোরাম অব চার্চেস - বাংলাদেশ আয়োজিত ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, এই দেশটা গড়ে তোলার জন্য আমরা যদি সবাই, সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ একত্রিত না হতে পারি, তাহলে স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে একদিন আমরা যুদ্ধ করেছি, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে আরো সময় লাগবে।

তিনি সবার প্রতি বিশ্বাস প্রকাশ করে বলেন, "আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সমর্থন করবেন। এছাড়া যিনি সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেই বিজনকান্তী সরকার সবসময় আপনাদের পাশে আছে তাকেও সহযোগিতা করবেন।"

তিনি আরও বলেন, "আজকে আপনাদের এই সম্প্রদায়ের মানুষের কাছে শুধু এটাই বলতে চাই—যেহেতু আমি অনেক কিছুই জানি, কারণ আমি নটেরডেম কলেজের ছাত্র হিসেবে, আমার বেশিরভাগ ক্লাসরুমের ছাত্ররাই আপনার খ্রিস্টান ধর্মাবলীর মানুষ ছিল। তাদের কাছেও আমি একজন প্রিয় ছাত্র হিসেবে, ক্লাসের প্রতিনিধি হিসেবে সংসদেও গিয়েছিলাম।"

প্রশাসক জানান, "আমরা জানি যে এই সম্প্রদায়ের মানুষ খুব কম কথা বলে, অল্প কথা বলে, শান্তভাবে কথা বলে। সেই কারণে আপনারা দেশের গড়ায় আরো বেশি তৎপর হবেন।"

আবদুস সালাম বলেন, "এখন সময় এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে তাকিয়ে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছানোর। আমাদের প্রধান লক্ষ্য হলো গণতন্ত্রকে রক্ষা করা।"

সংগঠনের প্রেসিডেন্ট আর্চবিশপস্ বিজয় এন. ডি' ক্রুজ ওএমআই-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সাধারণ সম্পাদক ডেভিড অনুরুদ্ধ দাস, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া, অ্যাড. ডন গোমেজ, ফাদার আলবার্টসহ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের গণভোট-বিরোধী বিক্ষোভ সমাবেশ
বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের গণভোট-বিরোধী বিক্ষোভ সমাবেশ
প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও পুনর্গঠনে মুখ্য ভূমিকা রাখবেন
ডা. শফিকুর রহমান: প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও পুনর্গঠনে মুখ্য ভূমিকা রাখবেন
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি