• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওসমানী বিমানবন্দরে সার্ভার রুমে আগুন

সিলেট প্রতিনিধি    ৬ এপ্রিল ২০২৬, ০২:০২ এ.এম.
ওসমানী বিমানবন্দরে সার্ভার রুমে আগুন। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। সিলেট ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টা ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিমানবন্দরের দ্বিতীয় তলায় অবস্থিত সার্ভার রুমে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, অগ্নিকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে। আগুনে কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পুড়ে গেছে এবং সার্ভার রুমে ঘন ধোঁয়ার সৃষ্টি হয়।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধোঁয়া দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও সার্ভার রুমে ধোঁয়া ছিল এবং সেখানে সংবেদনশীল যন্ত্রপাতি থাকায় ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার