• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১ দিন পর ফিরে ফেলেন ভাইরাল তাজুর ফেসবুক পেইজ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর, তাজু ভাই ২.০ ফেসবুক পেইজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেইজটি দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে আজ সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ধরনের ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাইজুল ইসলাম তাজু বলেন, আল্লাহর রহমতে আমার ফেসবুক পেইজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম বলেন, সকাল থেকে তার ফেসবুক পেইজ দেখা যাচ্ছে। সে সকালে ওই পেইজে লাইভও করছে। কি কারণে এমনটা হয়েছে আমরা জানি না। তার পেইজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫