• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আব্দুল গফুরের হাতে বেঁচে আছে বিলীন হওয়া বেতশিল্প

রাজশাহী প্রতিনিধি    ৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর কেশরহাট পৌরসভার বাকশৈল মহল্লার মৃত ফজের আলী দেওয়ানের ছেলে আব্দুল গফুর (৫৬)। তিনি জীবিকার তাগিদে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাঁশ-বেতের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

তিনি আশেপাশের হস্তশিল্পীদের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করে বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রি করেন।

তার সংগ্রহে রয়েছে-কুইলে, চালন, মাথর, ভার ডালি, মুড়ি চালা চালনি, মাটি কাটার ডালি, খলই, চালের কাঠা, বাউক, গরু-ছাগলের মুখের গুমাই, পাখা, পলই, ঝাটা, কবুতরের খাঁচা, টুপা, ডুল, ধাড়া ইত্যাদি।

স্থানীয়ভাবে তৈরি এসব পণ্যের চাহিদা এখনও গ্রামাঞ্চলে রয়েছে।

তবে আধুনিক প্লাস্টিক ও কারখানায় তৈরি বিভিন্ন সাংসারিক কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কারণে আগের তুলনায় বিক্রি কিছুটা কমেছে বলে জানান তিনি। তবুও দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত থেকে পরিবার চালিয়ে যাচ্ছেন আব্দুল গফুর।

স্থানীয়দের মতে, এমন হস্তশিল্প ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ সহায়তা ও পৃষ্ঠপোষকতা।

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার