টপ নিউজ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৬, ১১:২০ এ.এম.

১১ দলীয় জোটের শীর্ষ নেতারা ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জরুরি বৈঠকে বসেছেন ছবি-ভিওডি বাংলা
বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকটি ঢাকার মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, বৈঠকের মূল উদ্দেশ্য হলো অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা, গণভোটের সিদ্ধান্ত কার্যকর করা এবং চলমান জ্বালানি সংকট সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ।
বৈঠক শেষে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে, যেখানে বৈঠকে আলোচনা করা বিষয়গুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ভিওডি বাংলা/জা







