• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জুলাই গণহত্যা মামলায় মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পি.এম.
আদালতে হাজিরের পর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী:ছবি-ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থান-পূর্ব সহিংসতার একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে ঢাকার আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলাটি রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা সংক্রান্ত। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায় এবং গুলিবর্ষণ করে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার এক বছর পর, ২০২৫ সালের জুলাই মাসে এ বিষয়ে মামলা দায়ের করা হয়।

এর আগে অন্য একটি মামলায়ও মাসুদ উদ্দিনকে একাধিক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পল্টন মডেল থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগ রয়েছে। ওই মামলায় তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড দেওয়া হয়। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের