• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

উদ্ভাবনী বাংলাদেশ গঠনের লক্ষ্যে “বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদের এম হোসেন আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত  মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মো. সাকিউল আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রেমিও, শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা মো. শাওন হোসেন,প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন, ভেড়ামারা উদ্যান একাডেমীর প্রধান শিক্ষক আলহাজ্ব মো. হেদায়েতুল হক এবং মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল হাকিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় তুলে ধরে।

মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫