• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক, সম্পাদক রাকিব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হুমায়ুন কবীর। দীর্ঘ আলোচনা ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমীন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন ও শেখ মো. বিপ্লব।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ, ফারুক আহমেদ ও মো. কামাল উদ্দিনসহ আরও অনেকে।

সভায় সভাপতি পদে সুজিত কুমার দাস, কাজী আব্দুল্লাহ আল আমীন ও বেগ ফারুক আহমেদ প্রার্থীতা ঘোষণা করেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে শেখ মো. বিপ্লব, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও রাকিবুল ইসলাম রাকিব প্রার্থীতা দেন।

পরে সকল প্রার্থী একত্রে বসে সমঝোতার মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করলে নির্বাচন ছাড়াই বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গৌরীপুরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫