• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মক্কা যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

   ৩১ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পি.এম.
দুবাই হাসপাতালে বাবর

জ্যেষ্ঠ প্রতিবেদক

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশে রওনা হন। কিন্তু ফ্লাইটে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পরে দ্রুত বিমান বন্দরের কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাপাতালে ভর্তির পরামর্শ দেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন অনেকটাই ভালো আছেন। আজই তিনি ওমরার উদেশে মক্কা যাবেন। উনার সাথে রয়েছেন দুই ছেলে। লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান। বাবরের স্ত্রী তাহমিনা জামান ভালোভাবে ইতিমধ্যে মক্কায় পৌঁছেছেন।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল