• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাতে সরকারি অফিস খোলা নিয়ে গণঅধিকার-ছাত্রদলের সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ০১:১১ এ.এম.
গণঅধিকার-ছাত্রদলের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গভীর রাতে সরকারি অফিস খোলা রাখা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত গণঅধিকার পরিষদ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অফিস খোলা রেখে কাজ চলছিল পিআইও কার্যালয়ে। সরকারি নিয়ম উপেক্ষা করে কেন এভাবে অফিস চালু রাখা হয়েছে—তা জানতে সেখানে যান গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় তাদের নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মামুনুর রশিদ।

কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ওই কর্মকর্তা ও অফিস সহকারীকে মারধরের অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নেতা মামুনুর রশিদ ও তার অনুসারীরা সেখান থেকে ফেরার পথে পিআইও নুরুন্নবী সরকার ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে ছাত্রদলের আরও নেতাকর্মী উপস্থিত হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গড়ায়। এতে উভয় দলের বেশ কয়েকজন আহত হলেও সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, বিষয়টি অবগত হয়েছি। আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী