• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিচার বিভাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শোকজ দিয়েছে আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার (৭ এপ্রিল) এই নোটিশ পাঠানো হয়েছে।

শোকজের মাধ্যমে ওই বিচারকদের ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজে উল্লেখ করা হয়েছে, “আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য হবে।”

এতে আরও বলা হয়েছে, “আপনি এমন কার্যকলাপের মাধ্যমে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২ (চ) (২)-এর আওতায় চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কাজ করেছেন, যা অসদাচরণের মধ্যে পড়বে।”

আইন ও বিচার বিভাগ শোকজের চিঠিতে অনুরোধ করেছে, উল্লিখিত অভিযোগের বিষয়ে বিচারকরা ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করবেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্ট
হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরাতন মামলা নিষ্পত্তি
ছবি: সংগৃহীত
খালাস পেলেন আরিফুল-বাবর-গউছ
ছবি: সংগৃহীত
৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল পুনঃপ্রকাশের নির্দেশ হাইকোর্টের