• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গৌরীপুরে তেল গোপন রাখার অভিযোগে ম্যানেজারের বিরুদ্ধে মামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

জ্বালানি সংকটের সময় অনৈতিকভাবে তেল মজুদের অভিযোগে গৌরীপুরের সোয়াদ ফিলিং স্টেশনের ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ওই ফিলিং স্টেশন পরিদর্শনকালে এ ঘটনা ধরা পড়ে। জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম এই পরিদর্শন পরিচালনা করেন। 

পরিদর্শনে জানা যায়, ভৈরব বাজার ডিপো (কিশোরগঞ্জ) থেকে তথ্য অনুযায়ী ১, ২ ও ৪ এপ্রিল প্রতিদিন ১৩,৫০০ লিটার করে এবং ৬ ও ৭ এপ্রিল প্রতিদিন ৯,০০০ লিটার করে মোট ৫৮,৫০০ লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। কিন্তু ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) দাবি করেন, তিনি শুধুমাত্র ৩ এপ্রিল ২০২৬ তারিখে ৯,০০০ লিটার তেল পেয়েছেন।

এই হিসাবের সঙ্গে সরবরাহের তথ্য মিল না থাকার কারণে স্থানীয় লোক ও তেলপ্রত্যাশী মানুষের সঙ্গে আলোচনা করে অবৈধ তেল মজুদের অভিযোগ নিশ্চিত হয়।

এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/২৫ডি ধারায় গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার নম্বর ০৭, তারিখ ৭ এপ্রিল ২০২৬।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার