• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঘরের মাঠে বার্সার হোঁচট, সেমির পথে আতলেতিকো

স্পোর্টস ডেস্ক    ৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি লড়াই সাধারণত কোয়ার্টার ফাইনালেই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর প্রথম লেগের ফলাফল দেখে মনে হচ্ছে আগের দুইবারের মতো একই পরিণতির দিকেই এগোচ্ছে এই দ্বৈরথ।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হয় বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। ঘরের মাঠে শুরুতে দাপুটে ফুটবল খেলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হান্সি ফ্লিকের শিষ্যদের। হুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সরলথের গোলে বার্সেলোনাকে ২–০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে আতলেতিকো মাদ্রিদ।

বুধবার রাতের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল বার্সেলোনা। তবে তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়। ১০ জনের বার্সেলোনার বিপক্ষে সুযোগের পুরোটা কাজে লাগায় দিয়েগো সিমিওনের দল।

প্রথমার্ধের শেষ দিকে নাটকীয়তা তৈরি হয়। দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে বল নিয়ে বার্সার বক্সে ঢোকার সময় পেছন থেকে ফাউল করেন ১৯ বছর বয়সী কুবারসি। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিডিও সহকারী রেফারির সহায়তায় সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান।

এই লাল কার্ডই বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে আসে। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে এগিয়ে থেকে।

পুরো ম্যাচে বার্সেলোনার আক্রমণের অন্যতম ভরসা ছিলেন ধারে আসা মার্কাস রাশফোর্ড। বাম দিক দিয়ে একাধিক আক্রমণ গড়ে আতলেতিকোর রক্ষণে চাপ সৃষ্টি করেন তিনি। একবার বল জালে জড়ালেও আক্রমণের সময় লামিনে ইয়ামাল অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।

অন্যদিকে, ইয়ামালকে আটকে রাখার কৌশল নেয় আতলেতিকো। একাধিক ডিফেন্ডার তাকে ঘিরে রাখলেও কয়েকবার সুযোগ তৈরি করেন এই তরুণ। তবে গোলরক্ষক মুসো দৃঢ়তায় সব প্রচেষ্টা রুখে দেন।

দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে লেভানডফস্কি ও পেদ্রিকে তুলে নিয়ে গাভি ও ফেরমিন লোপেজকে নামান বার্সা কোচ। ১০ জন নিয়ে লড়াই চালালেও ভাগ্য সহায় হয়নি। ম্যাচের ৭০ মিনিটে গ্রিজমান ও রুগেরির সমন্বয়ে আসা ক্রস থেকে জেরার্দ মার্তিনকে হারিয়ে গোল করেন সরলথ। এতে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা এবং ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

বার্সেলোনা সর্বশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। গত মৌসুমে সেমিফাইনাল খেললেও এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালে উঠতে হলে এই ২ গোলের ব্যবধান কাটিয়ে উঠতে হবে বার্সেলোনাকে।

গত মার্চে কোপা দেল রের সেমিফাইনালে ওঠার পথে বার্সেলোনাকে হারিয়েছিল আতলেতিকো। যদিও চলতি সপ্তাহেই লা লিগায় জয় পেয়েছিল বার্সেলোনা। তবে সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে সিমিওনের দল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা