• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পলাশবাড়ী

তেল নিতে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে তেল নিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ছুড়িকাঘাতে ৩ জন আহত। এদের মধ্যে ১ জন গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হয়েছে। 

 বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। 

আহতরা হলো পৌরসভার মহেশপুর ও সুইগ্রামের বাসিন্দা কাওসার,জাহিদ ও সিহাব নামের তিন যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন বাইক চালকরা।

 এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মহেশপুর গ্রামের আজাহার মিয়ার ছেলে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে সুইগ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদ ছাড়াও কাওসার ও সিহাব নামের দুই ছেলে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান, এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি পাঠানো হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান,তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় রেজওয়ানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/ইমন মিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার