• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক নুহাশ হুমায়ূনের

বিনোদন ডেস্ক    ৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পি.এম.
নুহাশ হুমায়ূন-ছবি-ভিওডি বাংলা

ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ-এর পুত্র নুহাশ হুমায়ূন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে তার প্রথম সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং। নির্মাতা সূত্রে জানা গেছে, শহরের প্রায় ২০টি ভিন্ন ভিন্ন স্থানে ধারাবাহিকভাবে শুটিং চলবে।   

সিনেমাটির গল্পে উঠে আসবে এক বাইক রাইডারের জীবনসংগ্রাম। নগর জীবনের বাস্তবতা, টিকে থাকার লড়াই এবং মানুষের অদেখা গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। তবে চলচ্চিত্রটির প্রধান চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে নুহাশ হুমায়ূন গণমাধ্যমকে জানান, মূল চরিত্রের জন্য সম্পূর্ণ নতুন একজন অভিনয়শিল্পীকে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা ইচ্ছে করেই নতুন মুখ নিয়েছি। চরিত্রটির সঙ্গে মানানসই কাউকে খুঁজতে অনেক সময় লেগেছে। একাধিকবার অডিশন নেওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে কিছুটা সময় নিয়ে জানাতে চাই।”

নির্মাতা হিসেবে নুহাশের পথচলা শুরু হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দিয়ে। তার নির্মিত কাজ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। ফলে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে তিনি কোনো তাড়াহুড়া করেননি। বরং দীর্ঘ সময় নিয়ে গল্প, চিত্রনাট্য এবং প্রযোজনার বিভিন্ন দিক পরিমার্জন করেছেন।

নুহাশ বলেন, “প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। কখনো স্ক্রিপ্ট উন্নয়ন, কখনো বাজেট, আবার কখনো গল্পের কাঠামো ঠিক করতে সময় দিতে হয়েছে। এখন পুরো টিমকে নিয়ে পরিকল্পনামাফিক কাজ শুরু করতে পেরে ভালো লাগছে।”

চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায় থেকেও সমর্থন পেয়েছে। ২০২১ সালে তাইপে ফিল্ম কমিশন থেকে প্রায় ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার অনুদান পায় ‘মুভিং বাংলাদেশ’। পাশাপাশি সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকেও প্রায় ২৫ লাখ টাকা সহায়তা পাওয়া গেছে।

এছাড়া কান, টোকিও এবং লোকার্নোর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ফিল্ম মার্কেট থেকেও প্রকল্পটি সহযোগিতা অর্জন করেছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’