• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে দফায় দফায় হামলা-লুট, গ্রেপ্তার ৪

ফুলবাড়িয়া (ময়ময়সিংহ) প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পি.এম.
পুলিশ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন, কাহালগাঁও বাজারে হামলা-লুটপাট: ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতের দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ফুলবাড়ীয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান, এ ঘটনায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক চারজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাস্থল পরিদর্শনের পর হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”

প্রত্যক্ষদর্শী ও মামলার তথ্য অনুযায়ী, কাহালগাঁও বাজারের পাশের সিপি বাংলাদেশ-৫ কোম্পানিতে দীর্ঘদিন ধরে লেয়ার মুরগি লালন-পালন করা হয়। পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় নেতাকর্মীরা বিনামূল্যে মুরগির বিষ্ঠা নিতেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াত বিজয়ী হওয়ার পর বিতরণ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।

হামলাকারীরা রাত ১১টার দিকে দুই শতাধিক নেতা-শিবির কর্মী নিয়ে কোম্পানিতে ঢুকে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। পরে কাহালগাঁও বাজারে ঢুকে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

কাহালগাঁও বাজারের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক শামীম হক জানান, ব্যাংকের তালা ভাঙা হয়ে পাঁচ লাখ টাকা লুট হয়েছে। গাজী কোম্পানির এক্সিকিউটিভ সুজন মিয়া বলেন, তার প্রতিষ্ঠানের দুই লাখ সাত হাজার টাকা লুট হয়েছে। ইজারাদার আমিমুল ইসলামও জানান, তার মোটরসাইকেল লুট হয়েছে।

সিপি বাংলাদেশ কোম্পানির ব্যবস্থাপক সাদিকুর রহমান বলেন, “আমরা মুরগির বিষ্ঠা বিনামূল্যে দিই। তবে সম্প্রতি নির্বাচনের পর বিতরণ নিয়ে জামায়াত ও স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

প্রতি দেড় মাসে কোম্পানির ছয়টি শেড থেকে প্রায় আট লাখ টাকার বিষ্ঠা উৎপাদন হয়। সাধারণত এটি মাছের খাবার ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়।

ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক শামীম ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

অপরদিকে, বিএনপি ও স্থানীয়রা বিকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ফুলবাড়ীয়া দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, “এটি সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম। সব দায়ীদের আইনের আওতায় আনা হোক।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী