• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ভয়ানক: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক    ১০ এপ্রিল ২০২৬, ১০:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া একটি পোস্টকে ‘ভয়ানক’ আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত ৮ এপ্রিল রাতে লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন লেবানিজ নাগরিক নিহত হন এবং আহত হন এক হাজার ১০০ জনেরও বেশি। নিহত ও আহতদের বেশিরভাগই নিরীহ বেসামরিক মানুষ।

এই হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের তীব্র সমালোচনা করে পোস্ট দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, “ইসরায়েল একটি শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। এদিকে ইসলামাবাদে শান্তি সংলাপের প্রস্তুতি চলছে, অন্যদিকে লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। ইসরায়েলের হাতে নিরপরাধ লোকজন নিহত হচ্ছেন, প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে। রক্তপাত অব্যাহত আছে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি যে ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পেতে যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের মতো একটি ক্যান্সার রাষ্ট্র সৃষ্টি করেছিল, নরকের আগুন যেন তাদের গ্রাস করে।”

খাজা আসিফের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। তিনি বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে ধ্বংসের ডাক দিয়েছেন। এটি ভয়ানক। কোনো দেশের সরকারের কাছ থেকে এ বক্তব্য প্রত্যাশিত নয়, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই— যারা নিজেদের ‘শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী’ বলে দাবি করে।”

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র-ও খাজা আসিফের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। পৃথক এক্স পোস্টে তিনি বলেন, “‘শান্তি মধ্যস্থতার’ দাবিদার একটি সরকারের পক্ষ থেকে আসা এই নির্লজ্জ ইহুদি-বিদ্বেষী রক্ত-অপবাদকে ইসরায়েল অত্যন্ত গুরুতরভাবে দেখে। ইহুদি রাষ্ট্রকে ‘ক্যান্সার’ হিসেবে উল্লেখ করা কার্যত এই রাষ্ট্রকে ধ্বংসের আহ্বান জানানো। যারা ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানায়, সেসব সন্ত্রাসীদের হাত থেকে ইসরায়েল সবসময় নিজেকে রক্ষা করবে।”

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম