• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মধ্যরাতে বিজিবির অভিযান

রাঙামাটিতে বিদেশি পিস্তলসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পি.এম.

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে মারিশ্যা ব্যাটালিয়নের ২৭ বিজিবি অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটকের লক্ষ্যে অভিযান নামে বিজিবি। মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্ব দেন।

তার নেতৃত্বে অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি টহলদল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেন।

আনুমানিক রাত পৌনে ১২টার দিকে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় উক্ত ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে- একটি ৭.৬৫ বোর বিদেশি পিস্তল, একটি ৭.৬২ মি.মি. তাজা গুলি, ৯টি ৭.৬২ মি.মি. খালি খোসা, একটি পিস্তল ক্যারিয়ার ব্যাগ ও একটি পুরাতন পিস্তল কভার, একটি দেশীয় একনলা বন্দুক ও এর সাতটি খালি খোসা, দুটি বড় ও তিনটি ছোট চাইনিজ চাপাতি, দুটি দেশীয় লোহার হাসুয়া/দা, একটি লোহার হাতুড়ি, একটি বাটুল গুলতি, ২৬টি কাঁচের মার্বেল ও পাঁচটি স্টিলের মার্বেল, এবং একটি পুরাতন স্কুল ব্যাগ।

এই ব্যাপারে বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে।  মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং টহল কার্যক্রম আরো জোরদার করেছে।  ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার