• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১০ম শ্রেণির তাহরিমা পেলেন যুক্তরাষ্ট্রে ১০ কোটি টাকার শিক্ষা বৃত্তি

নরসিংদী প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পি.এম.
নরসিংদীর মেধাবী শিক্ষার্থী তাহরিমা ইসলাম। ছবি: সংগৃহীত

অসাধারণ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করেছেন নরসিংদীর মেধাবী শিক্ষার্থী তাহরিমা ইসলাম (১৫)। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাতটি স্বনামধন্য আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ কোটির বেশি টাকার বৃত্তির অফার পেয়েছেন।

তাহরিমা নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম ও মরিয়ম রুনির কন্যা। বর্তমানে তিনি নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, তাহরিমা যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান—হোসেক স্কুল (Hoosac School), বেসান্ট হিল স্কুল (Besant Hill School), ওক হিল একাডেমি (Oak Hill Academy), আইওলান স্কুল (IOLAN School), ওকউড ফ্রেন্ডস স্কুল (Oakwood Friends School), কেন্টস হিল স্কুল (Kent’s Hill School)সহ মোট সাতটি প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তার অসাধারণ একাডেমিক ফলাফল ও বহুমুখী দক্ষতার ভিত্তিতে এসব প্রতিষ্ঠান থেকে সম্মিলিতভাবে প্রায় ১০ কোটিরও বেশি টাকার বৃত্তির প্রস্তাব পেয়েছেন তিনি।

শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান পারদর্শী তাহরিমা স্কুল, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন।
তাহরিমা ইসলাম বলেন, “বর্তমানে আমি ও আমার পরিবার কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে আমার ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী হবে, তা নিয়ে যাচাই-বাছাই করছি। এসএসসি পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, তার এই সাফল্যের পেছনে পরিবারের নিরন্তর সহযোগিতা ও শিক্ষকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামী এসএসসি পরীক্ষা ও ভবিষ্যৎ উচ্চশিক্ষা জীবনে সফলতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি নিজের অর্জনের মাধ্যমে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং নরসিংদী জেলার সুনাম বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/রেজাউল করিম রাফি/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী