• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ক্ষেতলালে ধানক্ষেতে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ১০:১৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে রাশেদা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম ওই এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে রাশেদার প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর তিনি মুনঝার এলাকার বাসিন্দা বাবলু মিয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানা যায়।

শুক্রবার রাতে বিলের ঘাট এলাকার একটি ধানক্ষেতে রাশেদার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর থেকে স্বামী বাবলু মিয়ার হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। এ কারণে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মোখলেছুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী