• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জাপানি কনটেন্ট ক্রিয়েটর জেপার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক    ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পি.এম.
জনপ্রিয় জাপানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জেপা-ছবি: সংগৃহীত

জাপানের পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার জেপা মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন । গত ৫ এপ্রিল তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।

মার্কিন গণমাধ্যম টিএমজেডের প্রতিবেদন এবং জেপার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অ্যালকোহল নির্ভরতা তার শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে, যা অকাল মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

মৃত্যুর কয়েকদিন আগেই জেপা তার শারীরিক অসুস্থতার ইঙ্গিত দিয়েছিলেন। ২০ মার্চ প্রকাশিত এক ভিডিওতে তার শরীরে একাধিক স্থানে কালশিটে দাগ দেখা যায়, যা তার অনিয়ন্ত্রিত জীবনযাপন ও মদ্যপানের প্রভাব হিসেবে অনেকে মনে করছেন।

এরপর ৩১ মার্চ নিজের একটি পোস্টে তিনি অ্যালকোহল নির্ভরতার বিষয়টি উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন, মদ্যাসক্ত ব্যক্তিদের গড় আয়ু সাধারণত কম হলেও তিনি হয়তো নিজের জীবনের অর্ধেক সময়েই বিপদের মুখে রয়েছেন। এই পোস্টটি এখন তার ভক্তদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

জেপার আকস্মিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তার ভক্তরা নানা ধরনের মন্তব্য ও স্মৃতিচারণ করছেন। পরিবার ইতোমধ্যে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’