• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টাঙ্গাইলে রাস্তার পাশের ঝোপে জীবিত নবজাতক উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০১:৪১ পি.এম.
উপজেলার কাকড়াজান ইউনিয়ন এলাকা থেকে  শিশুকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করেন:ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম রাস্তার পাশে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি ঝোপের ভেতরে গিয়ে একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দেন। এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না। একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকরা জানান, নবজাতকটি দীর্ঘ সময় বাইরে থাকায় ঠাণ্ডাজনিত সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে এবং অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের মধ্যে মানবিক সহানুভূতি তৈরি হয়েছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন জানান, শিশুটি বর্তমানে এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের তত্ত্বাবধানে রয়েছে। তারা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। শিশুটির চিকিৎসা শেষ হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী