{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসি প্রশাসক

সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, টেন্ডার প্রক্রিয়া শেষ করে আগামী কয়েক দিনের মধ্যেই এলাকার সড়ক নির্মাণকাজ শুরু করা হবে। একই সঙ্গে আজ থেকেই কুতুবখালি খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ীতে কুতুবখালি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, টেন্ডার প্রক্রিয়া শেষ করে আগামী কয়েক দিনের মধ্যেই রাস্তার নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা কমিশন নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যে ঠিকাদার কাজ করবে, তাকে পূর্ণাঙ্গভাবে কাজ সম্পন্ন করতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, কুতুবখালি খাল পরিষ্কারের কাজ আজ থেকেই শুরু হয়েছে এবং আগামী দুই-এক দিনের মধ্যে খালটি অনেকটা পরিষ্কার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে, যাতে জমে থাকা পানি দ্রুত নেমে যায়।

আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা কুতুবখালি খালের কারণে এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিগত ১০ বছর খালটি যথাযথভাবে পরিচর্যা ও পরিষ্কার করা হলে বৃষ্টির সময় এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হতো না।

তিনি বলেন, খালটি দ্রুত পরিষ্কার করার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জিয়া সরণী খালসহ আশপাশের সব খাল সংস্কার ও পরিষ্কার রাখা গেলে পানি দ্রুত নেমে যাবে এবং জলাবদ্ধতা কমে আসবে। এ লক্ষ্যে কুতুবখালি খাল ও জিয়া সরণী খালসহ সংশ্লিষ্ট সব খালকে কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, খাল সংস্কারের কাজ এক-দুই মাসে শেষ করা সম্ভব নয়। এখনই বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা দূর হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তবে সিটি কর্পোরেশন চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাও জরুরি।

তিনি অভিযোগ করে বলেন, পলিথিন ও গৃহস্থালির আবর্জনা খালে ফেলার কারণে অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে। রাস্তার ময়লা খালে ফেলা হলে খাল বন্ধ হয়ে যায় এবং পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। তাই যেখানে সেখানে আবর্জনা না ফেলার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, জনগণ ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করলে বর্তমান দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সচেতনতা বাড়াতে হবে এবং খাল-নালায় ময়লা ফেলা বন্ধ করতে হবে। 

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি ক্যালেন্ডারে এক বছর, স্বজনদের মনে যেন গতকাল
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি: যে দুপুরে থেমে গিয়েছিল অসংখ্য ক্ষুদে স্বপ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের যে গুম নিয়ে কথা বলছে এইচআরডব্লিউ