• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখার সুযোগ

স্পোর্টস ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ১২:০৫ এ.এম.
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায় এবং একটি চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

আসন্ন এই সিরিজে মাত্র ২০০ টাকা খরচেই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শক-সমর্থকেরা। সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঢাকায় অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ টাকা এবং ক্লাব হাউসের টিকিট ৬০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের অনলাইন বিক্রি আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে। দর্শকেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার