• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুষ্টিয়ায় মাজারে হামলা ও হত্যাকাণ্ডে এনসিপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ এ.এম.
জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পীর শামিম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ এিপ্রল) রাতে দলটির মিডিয়া টিমের পাঠানো এক সংবাদ বার্তায় এ নিন্দা জানানো হয়।

সংবাদ বার্তায় বলা হয়, শনিবার দুপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি মাজারে হামলা চালায়। এতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং মাজারের প্রধান পীর শামিম রেজা জাহাঙ্গীর নিহত হন। এ ঘটনায় এনসিপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দলটি বলেছে, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচার করার দায়িত্ব আদালতের। এ ধরনের ঘটনায় ‘মব-সহিংসতা’ চালিয়ে যারা অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ বার্তায় আরও বলা হয়, এ ধরনের সহিংসতা স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তা ছাড়া সম্ভব নয়। অতীতেও একই ধরনের ঘটনার নজির রয়েছে বলে উল্লেখ করা হয়।

এনসিপির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়।

দলটি আরও অভিযোগ করে, ‘মব কালচার’ বন্ধে সরকারের ঘোষণা বাস্তবে কার্যকর হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকেও তারা উদ্বেগ প্রকাশ করে।

সংবাদ বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের