• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আমিনুলের ভাগ্যে দুই দেশের ভেটো, হলো না চাকরি

নিজস্ব প্রতিবেদক    ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ এ.এম.
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

প্রভাবশালী দুটি দেশ ভেটো দেয়ায় ভাগ্যের শিকে ছেড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) একটি চাকরির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু প্রভাবশালী দুটি দেশ ভেটো দেয়ার কারণে সেই চাকরিটি হয়নি।
আমিনুল বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

আইসিসির চাকরি ছেড়ে গত বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ও পরে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু এনএসসি তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয়ায় দুই মেয়াদে ১০ মাসের সেই দায়িত্বও শেষ হয়েছে।

দায়িত্ব থেকে অব্যাহতির ৫ দিনের মাথায় এক সাক্ষাৎকারে আমিনুল জানিয়েছেন, এর মধ্যেই তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) একটি চাকরির প্রস্তাব পেয়েছেন। 
দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ২৫ বছরের খেলোয়াড়ি জীবন ও ২০ বছর এসিসি ও আইসিসির বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন।

বিসিবির সাবেক এই সভাপতি বলেন, ‘আমি এখন আপাতত হয়তো একটা গবেষণা দলে কাজ করব। হায়ার কনশাসনেস নিয়ে, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণায় ঢুকব।’  
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘অনেক তো কাজ করলাম, দেখি না এখন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। আমি রিজিকের ওপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব, সেখানে হয়তো এই অধ্যায়টাও বড় করে থাকবে।’

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার