• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মন্ত্রীর পাশে বসা নিয়ে হাতাহাতি

মাইকে ডেকেও ফেরানো গেলো না আরিফুল হককে

সিলেট প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে বিদ্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মন্ত্রী। এরপর বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হাতাহাতিতে জড়ানো দুই ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর পর তার পাশের একটি আসন নিয়ে দুই যুবদল নেতার মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তী সময়ে তাদের সমর্থকেরা এতে জড়িয়ে পড়েন। মন্ত্রীর সামনেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান থেকে চলে যান। এ সময় অনুষ্ঠানস্থলের মাইকে মন্ত্রীকে পরিস্থিতি এমন অবস্থায় রেখে চলে না যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী