• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জীবিকার পথ বন্ধ হলে বাঁচব কী করে? জাতীয় নেতাদের অশ্রদ্ধা করলে ইতিহাস ক্ষমা করবে না সরকারের গণবিরোধী সিদ্ধান্তে রাষ্ট্রকে দুর্বল করছে: ছাত্রপক্ষ জ্বালানি লোডিংয়ের অনুমতি মিলেছে, সহসাই জাতীয় গ্রিডে সরবরাহের আশা দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

বছরের প্রথম দিনে মহাসড়কে অবরোধের ভোগান্তি

চট্টগ্রাম ব্যুরো    ১৪ এপ্রিল ২০২৬, ০২:১০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে সংশ্লিষ্ট মহাসড়ক অবরোধ করে কয়েকশ’ মানুষ।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এই অবরোধের ঘটনা ঘটে। এ মহাসড়কটি এখন দুই লেনের। এটিকে ছয় লেনে উন্নীত করার দাবিতে

দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ শুরু হয়। দুপুর একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে। এ মহাসড়কসহ আশপাশের এলঅকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং বাংলা নতুন বছরের প্রথম দিনেই ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।

দুপুরে দেখা যায়, অবরোধকারীরা উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ছয় লেনের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটার করে প্রায় চার কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করতে দেখা যায় পুলিশ সদস্যদের। 

অবরোধকারীদের একজন স্থানীয় বাসিন্দা আমিনুল এহেসান।বলেন, দুই লেনের সরু এই মহাসড়কটিতে দুর্ঘটনা, যানজট লেগেই থাকে। দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ৬ লেনে উন্নীত করতে হবে। আমরা আশার বাণী অনেক শুনেছি। সরকারকে আগামী এক মাসের মধ্যে এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

বেলা পৌনে একটায় ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ছয় লেন করার বিষয়ে আশ্বস্ত করে বক্তব্য দিতে দেখা যায় তাকে। ঘটনাস্থলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও থানার ওসি আব্দুল জলিল তখন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
তাড়াশে রহস্যজনকভাবে ব্যক্তির লাশ উদ্ধার
তাড়াশে রহস্যজনকভাবে ব্যক্তির লাশ উদ্ধার
নেত্রকোনণায় রেজিস্ট্রি সেবায় চরম দুর্ভোগ
ভবন সংকট ও জনবল ঘাটতি নেত্রকোনণায় রেজিস্ট্রি সেবায় চরম দুর্ভোগ