• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে : প্রতিমন্ত্রী নুর

‎ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি‎    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পি.এম.
ছবি : সংগৃহীত

‎‎প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার, বীজ ওসুধসহ প্রয়োজনীয় কৃষি পণ্য ন্যায্য মূল্যে পেতে পারে কিংবা সরকারের পক্ষ থেকেও যেটা দেওয়া হয় সেটা যেন পায় সে লক্ষে আজকে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের পর কৃষক কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী।

‎তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সকার যেভাবে অল্প সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে- আমরা যদি সকলে সহযোগিতা করি, আশা করি আমাদের আগামী দিনগুলো সকলের জন্য বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে।

‎বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক আরো বলেন, আগামী দিনগুলো আনন্দের হোক, সুন্দর হোক। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পাক। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।

‎পহেলা বৈশাখ উপলক্ষে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় এ বৈশাখী শোভাযাত্রাটি গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে এসে শেষ হয়। এতে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নেতৃত্ব দেন। 

বৈশাখী শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দ উজ্জামান (গলাচিপা-দশমিনা সার্কেল) উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব সম্পাদক আালতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।

‎এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়নের কাজ ও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপকূল পাঠাগার উদ্বোধন করেন।

‎পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক উপজেলা বিএনপি ও গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার