• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার ১১ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

হেলথ কার্ড মিলবে জুনে

নরসিংদী প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পি.এম.
ছবি : সংগৃহীত

সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে। 

জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাম প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনগুলোতে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। 

ইতোমধ্যে হামের গতিরোধ করতে আমরা সক্ষম হয়েছি ও মৃত্যু হার ও কমে গেছে। আশা করছি দুই সপ্তাহের ভেতরে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।

মনোহরদী উপজেলা নিবার্হী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় স্বাস্থ্য মন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিএনপির নেতারাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পরে সেখানে দিনব্যাপী লোকজ মেলার শুভ উদ্ধোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিটি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিটি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
ত্রাণমন্ত্রী এভারকেয়ার হাসপাতালে ভর্তি
ত্রাণমন্ত্রী এভারকেয়ার হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টায় হামের লক্ষণে মৃত্যু ৪, আক্রান্ত ১৬৮
২৪ ঘণ্টায় হামের লক্ষণে মৃত্যু ৪, আক্রান্ত ১৬৮