• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চবি ছাত্রকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

চবি প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পি.এম.
ছবি : সংগৃহীত

এক ছাত্রকে মারধর করেছেন একটি সিএনজিচালিত অটোরিকশার চালক—এমন অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ শুরু করেন। উপাচার্যের আশ্বাসে বিকেল পৌনে পাঁচটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

যে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তার নাম মেহেদী হাসান। তিনি মেরিন সায়েন্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় মেহেদী হাসানের ওপর হামলা হয়। তিনি গোলচত্বর থেকে অটোরিকশায় ১ নম্বর গেটে যান। এ সময় বাড়তি ভাড়া দাবির প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কামাল হোসেন জানান, আহত শিক্ষার্থীর মুখ, হাত, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মেহেদী হাসানকে মারধরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জড়ো হয়ে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান, সহ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। শিক্ষার্থীরা তাদের কাছে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো অটোরিকশার চালককে গ্রেপ্তার, ১ নম্বর গেট থেকে মূল ফটক পর্যন্ত চক্রাকার বাস চালু করা ও ১ নম্বর গেটে পুলিশ বক্স স্থাপন। উপাচার্য দাবি পূরণের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বিকেল পাঁচটার দিকে বলেন, দাবি মেনে নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী