• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাবিতে ছাত্রদলের বর্ণিল বৈশাখ বরণ

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ পি.এম.
ছবি : সংগৃহীত

আজ পহেলা বৈশাখ।  দেশের নানা প্রান্তে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান।  আর এক্ষেত্রে পিছিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ছাত্রদল।  পুতুলনাচ, লাঠিখেলা, নাগরদোলা ও হালখাতার আয়োজনে বর্ণিলভাবে পহেলা বৈশাখ বরণ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। এরপর পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’, যা উপস্থিত দর্শকদের মাঝে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী নড়াইলের লাঠিখেলা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়ালের দলের পরিবেশনায় ঢোলের তালে তালে লাঠির ছন্দময় লড়াই দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

মল চত্বরের পানির ফোয়ারার পাশে সাজানো হয় হালখাতার ঘর। হারিকেনসহ পুরোনো দিনের বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো এ ঘর দর্শনার্থীদের মনে গ্রামীণ জীবনের স্মৃতি জাগিয়ে তোলে। পাশেই টেবিল পেতে হালখাতা নিয়ে বসেন ছাত্রদলের নেতারা।

এছাড়া হাকিম চত্বরে বসানো নাগরদোলা ছিল শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সকাল থেকেই সেখানে দেখা যায় দীর্ঘ সারি। আয়োজনে আরও ছিল বাউল ও সারিগানের পরিবেশনা, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

উপস্থিত দর্শনার্থীরা মনে করছেন গ্রামীণ সংস্কৃতির আবহে এই আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের