• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবা-ছেলে বিএনপি থেকে বহিষ্কার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ এ.এম.
বাবা-ছেলে-ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের ভালুকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা সম্পর্কে বাবা ও ছেলে-যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বহিষ্কৃতরা হলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সংঘর্ষ ও রক্তপাতের ঘটনায় সম্পৃক্ততার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সহিংসতা প্রতিরোধে দল কঠোর অবস্থান নিয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত মূলত নির্বাচনী দ্বন্দ্বকে ঘিরে। স্থানীয় সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনে খোকা মিয়া ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। অন্যদিকে তার ছেলে তোফায়েল আহমেদ রানা বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এই বিরোধ চরমে পৌঁছে গত শনিবার (১২ এপ্রিল) দুপুরে। ওই দিন জামিরদিয়া এলাকায় নিজের অফিসে অবস্থান করছিলেন রানা। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে ছেলেকে তিরস্কার করেন। এতে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে রানা তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান বলে অভিযোগ ওঠে।

গুলিতে খোকা মিয়া গুরুতর আহত হন। তার পিঠ ও মাথায় গুলি লাগে। একই ঘটনায় খোকন মিয়া নামে আরেক ব্যক্তি আহত হন, যিনি খোকা মিয়াকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন। এ সময় রানার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বাবা-ছেলের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এই সহিংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, কারণ সংশ্লিষ্টরা চিকিৎসা নিয়ে ব্যস্ত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী