• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার ১১ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

কাওরান বাজার শাখার নতুন ঠিকানায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দরা

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ পি.এম.
কাওরান বাজারে নতুন ঠিকানায় সাউথইস্ট ব্যাংকের শাখা কার্যক্রম শুরু: ছবি-ভিওডি বাংলা

সাউথইস্ট ব্যাংক পিএলসি আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে তাদের কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করেছে।

বুধবার (১৫ এপ্রিল) শাখাটি একই ভবনের (যমুনা ভবন, হোল্ডিং নম্বর-২, কাওরান বাজার, বাণিজ্যিক এলাকা, ঢাকা) সেমি বেইজমেন্ট থেকে তৃতীয় তলায় সরিয়ে নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন স্থানে কার্যক্রম শুরু করে। 

নতুন স্থানে কার্যক্রম শুরুর দিনটি উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শাখাটির নতুন অবস্থান গ্রাহকদের জন্য আরও উন্নত, আধুনিক ও সহজসাধ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। একই সঙ্গে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আরও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন ঠিকানায় স্থানান্তরিত কাওরান বাজার শাখা প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিংয়ের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সকল সেবা প্রদান অব্যাহত রাখবে। এতে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তি ও গ্রাহকসেবার মানোন্নয়নে কাজ করে আসছে। নতুন এই স্থানান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সেবা কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে
আইএমএফ ইরান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে
চীন সফরে যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল
চীন সফরে যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল
জ্বালানি সংকটে ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা
জ্বালানি সংকটে ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা