• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ মো. হৃদয় হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব জানিয়েছে, গত সোমবার (১৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পশ্চিম রাজাসন এলাকায় মাদক কেনাবেচার খবর পায় তারা। এর পরপরই র‍্যাব-৪ (সিপিসি-২) এর একটি আভিযানিক দল সেখানে দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হৃদয়কে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ওই হেরোইন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হৃদয় একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী