• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রাজধানীতে ছিনতাইকারী আটক, স্বর্ণালঙ্কার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক নারীর কানের দুল ছিনতাই করে পালানোর সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় উদ্ধার করা স্বর্ণের দুল দুটি তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসপাতালের আউটডোর এলাকায় এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম রাজিবুল ইসলাম। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের অধীনে শেরেবাংলা নগর থানাধীন সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. রাজিব হোসেন। এ সময় এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। ঘটনাটি দেখতে পেয়ে আনসার সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলেন।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক ছিনতাইকারীকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে আনসার বাহিনীর এই সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী