• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সালমানের মানবিকতায় মুগ্ধ চিত্রাঙ্গদা

বিনোদন ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ এ.এম.
বলিউডের ‘ভাইজান’ সালমান খান ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ছবি: সংগৃহীত

বলিউডের ‘ভাইজান’ সালমান খান–এর সান্নিধ্য পাওয়া অনেক অভিনেত্রীর কাছেই স্বপ্নের মতো। তবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং–এর কাছে এই অভিজ্ঞতা কেবল গ্ল্যামার নয়, বরং এক অনন্য জীবনদর্শন।

‘মাতৃভূমি’ ছবির শুটিং চলাকালে সালমান খানের কাজের প্রতি গভীর নিষ্ঠা ও সাধারণ মানুষের প্রতি তার আন্তরিক আচরণ দেখে মুগ্ধ হন চিত্রাঙ্গদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

চিত্রাঙ্গদা জানান, সালমান খানের জীবনে যেন নির্দিষ্ট কোনো ছুটির দিন নেই। তিনি সারাক্ষণ ছবিকে কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়েই ভাবেন। দৃশ্যের সূক্ষ্ম দিক থেকে শুরু করে সামগ্রিক উপস্থাপনা—সবকিছুতেই তার গভীর মনোযোগ থাকে।

তিনি বলেন, একদিন তার একটি আবেগঘন দৃশ্যের শুটিং ছিল, যেখানে সালমানের উপস্থিত থাকার প্রয়োজন ছিল না। তবুও সহশিল্পীর সংলাপে সঠিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য তিনি সেটে উপস্থিত হন। এ ঘটনাকে তিনি শিল্পের প্রতি অসাধারণ নিবেদন হিসেবে উল্লেখ করেন।

শুটিং সেটে সালমান খানকে বড় তারকার মতো নয়, বরং সাধারণ কর্মীদের সঙ্গে সহজভাবে মিশতে দেখা যায়। লাইটকর্মী থেকে শুরু করে সবার সঙ্গে আন্তরিক আচরণ করেন তিনি। চিৎকার-চেঁচামেচির পরিবর্তে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

চিত্রাঙ্গদা আরও জানান, নিজের দলের প্রতিটি সদস্যের প্রতি সালমান খানের বিশেষ নজর থাকে। বিশেষ করে সবার খাবারের বিষয়টি তিনি নিজে খেয়াল রাখেন। নাস্তা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবার—সবকিছু ঠিকমতো পাচ্ছে কি না, সে বিষয়ে তিনি সতর্ক থাকেন।

সব মিলিয়ে ‘মাতৃভূমি’ ছবির শুটিং চিত্রাঙ্গদার জন্য শুধু একটি কাজ নয়, বরং সালমান খানের মানবিকতা ও পেশাদারিত্বকে কাছ থেকে দেখার এক স্মরণীয় অভিজ্ঞতা।

উল্লেখ্য, ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’, যার পরিচালনায় রয়েছেন অপূর্ব লাখিয়া। ছবিতে সালমান খান ও চিত্রাঙ্গদা সিংয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া ও অভিলাস চৌধুরীসহ অনেকে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’