• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নৌকাডুবি

রাঙামাটিতে সেনাবাহিনীর চেষ্টায় ১১ নারী-শিশু উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ এ.এম.
ছবি : সংগৃহীত

রাঙামাটির জুরাছুড়িতে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১১ জনকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী।  

বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে জুরাছুড়ি উপজেলার কারবারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ ১১ জন একটি নৌকায় যাচ্ছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া সকল যাত্রীকে নিরাপদে পাড়ে তুলে আনে।

উদ্ধারকৃতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর রাজমনিপাড়া ক্যাম্পের তৎপরতায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শিশুসহ অন্যান্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করায় ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেনাবাহিনীর সদস্যদের প্রতি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার