• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জনদুর্ভোগে জ্বালানির দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার

চ্যাম্পিয়নস লিগ

রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর এক ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্টরা।

অ্যালিয়ানজ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডেই গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন আরদা গুলার। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলে পাওয়া এই গোলটি রিয়ালের জন্য ছিল ইতিহাসের অন্যতম দ্রুততম গোল। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি বায়ার্ন। ম্যাচের ৬ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ গোল করে সমতা ফেরান।

২৯তম মিনিটে ফ্রি-কিক থেকে আবারও গোল করে রিয়ালকে এগিয়ে দেন গুলার। তবে ৩৯ মিনিটে হ্যারি কেনের গোলে আবার সমতায় ফেরে বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপের গোল ম্যাচে নতুন উত্তেজনা যোগ করে এবং দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে রিয়াল।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও সময়ের সঙ্গে খেলায় প্রাধান্য বাড়াতে থাকে বায়ার্ন। ম্যাচের ৮৭ মিনিটে কামাভিঙ্গা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৮৯ মিনিটে লুইস দিয়াজ গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ইনজুরি সময়ে মাইকেল অলিস আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় জার্মান ক্লাবটির। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি ম্যাচ ঘিরে মেলবোর্নে উৎসবের আবহ
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি ম্যাচ ঘিরে মেলবোর্নে উৎসবের আবহ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন
লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি