• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১১ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পি.এম.
১১ দলীয় জোট। ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা ১৫ দিনের এ কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরোয়ার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে এবং ২ মে প্রতিটি জেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল কর্মসূচি পালিত হবে। মাঝের দিনগুলোতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার ও লিফলেট বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায় বাস্তবায়ন করা হয়নি; বরং সরকার এ বিষয়ে ভিন্নমুখী অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। পাশাপাশি দেশের স্বাস্থ্য পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, বিপুল সংখ্যক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের