• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তাড়াশে রহস্যজনকভাবে ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রিপন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত রিপন মিয়া উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া কুন্ডপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. আহসান হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার স্ত্রী রঞ্জিত বেগমকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়ি তাড়াশ উপজেলার মহেশ রোহলি গ্রামের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পৌঁছালে তিনি স্ত্রীকে তার বাবার বাড়িতে যেতে বলেন। এসময় রিপন মিয়া জানান, তিনি কিছু প্রয়োজনীয় বাজার (সদাই) করে পরে শ্বশুরবাড়িতে যোগ দেবেন। কিন্তু এরপর তিনি আর সেখানে পৌঁছাননি।

আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এবিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, উনার ছেলে ঢাকায় থাকে ঢাকা থেকে আসলে মামলা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে তাড়াশ থানা পুলিশ।

ভিওডি বাংলা/মো: দিল/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী